1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

পাইকগাছায় নিরাপদ পানি ও স্যানিটেশন উদ্ভাবনী প্রকল্পের উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণে একটি উদ্ভাবনী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাইকগাছার লোনাপানি কেন্দ্রে আয়োজিত “Project Inception” টিসিসিএফ-২ শীর্ষক অনুষ্ঠানে এ উদ্যোগের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এবং নবলোকের সহকারী পরিচালক ফাহমিদা সুলতানা।

নবলোক প্রকল্পের ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন WaterAid Bangladesh-এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার শাহা।

এছাড়া উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন,

নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক বিএম নাহিদ হাসান, প্রকল্প কর্মকর্তা কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস, মনিটরিং অফিসার মাহবুর রহমান এবং প্রজেক্ট অফিসার ইঞ্জিনিয়ার সাজ্জাদ সরকার। অনুষ্ঠানে পৌরসভা ও ইউনিয়নের সচিব, ইউপি সদস্য, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরাও অংশ নেন।

বক্তারা বলেন, উপকূলীয় এ অঞ্চলে লবণাক্ততা ও সুপেয় পানির সংকট দীর্ঘদিনের সমস্যা। আধুনিক ও টেকসই পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা গেলে স্থানীয় জনগোষ্ঠী-বিশেষ করে নারী ও শিশুদের দুর্ভোগ অনেকাংশে কমবে।পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি হ্রাস পাবে এবং সামগ্রিক জীবনমানের উন্নয়ন ঘটবে।
আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় ধাপে ধাপে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা স্থাপন, রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

প্রকল্পটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা WaterAid-এর সহযোগিতায় নবলোক পরিষদ বাস্তবায়ন করছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট