বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৪৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশবাসীকে আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার (১৬ মার্চ) এক সরকারি বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মূলত এই চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে রমজানের সমাপ্তি এবং ঈদুল ফিতরের তারিখ।

উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বুধবার হচ্ছে ১৪৪৭ হিজরি সালের রমজান মাসের ২৯তম দিন। যদি বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর যদি ওইদিন চাঁদ দেখা না যায়, তবে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং শুক্রবার (২০ মার্চ) ঈদ অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের বিবৃতিতে বলা হয়েছে, কোনো নাগরিক যদি খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পান, তবে যেন দ্রুত নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করেন। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রগুলোর সহায়তাও নেওয়া যেতে পারে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং স্ব-স্ব অঞ্চলের চাঁদ দেখা কমিটির সাথে যুক্ত হন। বুধবার সূর্যাস্তের সময় দেশটির বিভিন্ন উঁচু স্থানে সরকারি চাঁদ দেখা কমিটিগুলো পর্যবেক্ষণে বসবে। সকল সাক্ষ্য ও তথ্য যাচাই-বাছাই শেষে সৌদি সুপ্রিম কোর্ট ঈদুল ফিতর শুরুর চূড়ান্ত ঘোষণা দেবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews