শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালনে র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ-সকল নারী ও কন্যার জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জিআরডিআরআরআইবি প্রকল্পের আওতায় বে-সরকারী উন্নয়ন সংস্থা asddw (এএসডিডিডাবুø’র) আয়োজনে এবং ইউএন ইউমেন আর্থিক সহযোগীতায় রবিবার (২৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি চালনা পৌরসভা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে asddw (এএসডিডিডাবুø’র) নির্বাহী পরিচালক লিপিকা বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, উপজেলা মহিলা অধিদপ্তরের গেট সুপার ভাইজার জাকারিয়া আল হেলাল, এএসডিডিডাব্লুর কো-অডিনেটেটর গোপাল চন্দ্র বৈরাগী, রায়মোহন সরকার,কনিকা বৈরাগী প্রমুখ। সভায় উপজেলা বিপুল সংখ্যাক নারীনেত্রী উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews