1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন জ্বালানি তেলের মজুদ ও পাচার রোধে বেনাপোল সহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুটি পক্ষের আলাদা আলাদা মানববন্ধন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের সকল বন্ধ্যাত্ব ঘুচিয়ে অতীতের অবস্থানে ফিরিয়ে আনতে প্রচেষ্টা শুরু করেছেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী ‘জাহান্নামে স্বাগতম’ যুক্তরাষ্ট্রের সেনাদেরকে ইরান ট্রাম্পের ‘স্বৈরাচারী’ নীতির বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্র, বিক্ষোভে লাখ লাখ মানুষ

বেনাপোলে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ করে দিল সাইফুল বাহিনী

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল পোর্ট থানার ভবের বেড় এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায় মাছুম হোসেন (৪৫) নামের এক ব্যক্তির বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে সাইফুল বাহিনীর বিরুদ্ধে।

গত ১৮ মার্চ হামলা চালিয়ে নির্মান কাজ বন্ধ করে দেয় তারা। এভাবেই সন্ত্রাসী সাইফুল বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ভুক্তভোগী মাছুম হোসেন বাদী হয়ে যশোর আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, মাছুম ৬.৩৫ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে ১৮ মার্চ সকালে শ্রমিক দিয়ে তার বাড়ির নির্মাণ কাজ করতে গেলে সাইফুল ইসলামের নেতৃত্বে তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনসহ ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্র লোহার পাইপ, দা ও লাঠিশোটা নিয়ে ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। এসময় মাছুম বাধা দিলে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বলে তুই আমাদের অনুমতি ছাড়া বাড়ি করছিস কেন? এখানে বাড়ি করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে। তা নাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। এসময় তাদের আক্রমনের মুখে মাছুম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেন তাকে ফের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনায় ভুক্তভোগী মাছুম বাদী হয়ে ২৯ মার্চ যশোর আদালতে সাইফুল ইসলাম, তার ভাই সুজয়ের উল্লাহ ও বিল্লাল হোসেনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

ভূক্তভোগী মাছুম জানান, বসত বাড়ীতে একটি ভবন নির্মাণ কাজ করছি। শ্রমিকরা বাড়ির কলমের কাজ শুরু করলে সাইফুল ইসলামের সন্ত্রাসী বাহিনী শ্রমিকদের হুমকি দামকি দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এছাড়া আমাকে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করছে সাইফুল ও তার ভাই সুজয়ের উল্লাহ। সেসব মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত তা খারিজ করে দিয়েছে। সন্ত্রাসী সাইফুল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে আমি প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।

চাঁদা চাওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুন বলেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট