রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর ব্রিজের নিচে মালোপাড়া এলাকার সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম প্রশাসনের অনুমতি ছাড়াই সম্প্রতি সরকারি জমির ওপর একটি পাকা স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি অপসারণ করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি জমি দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা হলে তা বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews