বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

কক্সবাজারে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রদিনিধি:: খুলনা আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বুধবার কক্সবাজার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে ও উন্নত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন খাতে অগ্রগতি হয়েছে। বিভিন্ন সূচকে আমরা আরও এগিয়ে যেতে কিছু ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন দরকার; যেমন শিক্ষা ক্ষেত্রে। তিনি আরও বলেন, সরকারি অর্থ বা বাজেট ব্যয় বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সুশাসন ও জবাবহিদিতা নিশ্চিত করতে হবে। সেজন্য সর্বপ্রথমে প্রয়োজন আইনের শাসন নিশ্চিত করা। আমরা যেন কর্মক্ষেত্রে এবং নাগরিক জীবনে সর্বক্ষেত্রে আইন মেনে চলি।
অনলাইনে যুক্ত হয়ে সেশন পরিচালনা করে তথ্য অধিদফতরে উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) হাছিনা আক্তার।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোঃ শাহনেওয়াজ ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান মিলন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, কক্সবাজার জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ আব্দুছ ছাত্তার বক্তৃতা করেন।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews