1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে কৃষকে কুপিয়ে হত্যার ঘটনার ৪ দিন পর মামলা দায়ের চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত জ্ঞান, বুদ্ধিমত্তা ও উদ্ভাবনী কৌশলে এগিয়ে থাকতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার বিকল্প নেই-জাতীয় সংসদের হুইপ পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালিত সুন্দরবনে দুই দস্যুবাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা আঙুল ভেঙেছে মার্টিনেজের, বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা বেইজিং-মস্কো অক্ষের দৃশ্যমান উষ্ণতা ও স্বার্থের অদৃশ্য ফাটল: পুতিন-শি শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান, দিলেন দ্রুত বিচারের আশ্বাস টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েও আসামি সরাতে পারছে না পুলিশ-চট্টগ্রামে শিশু ধর্ষণ

বাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট ও জালসহ ১৮ জেলে আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

মনির হোসেন :: চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, ২ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫টি ট্রলিং জালসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট