বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইএইচআর মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায় পাইকগাছায় ইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের ব্যাগ প্রদান ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা!

একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মাত্র এক দিনের ব্যবধানে চারটি চুরির ঘটনা ঘটেছে। আকস্মিক এই চুরির ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধারাবাহিক এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্ন উঠেছে। গত বুধবার (১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত একদিনের ব্যবধানে এ চারটি পৃথক চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত মতলেব সরদারের ছেলে আলফাজ এর মোটরসাইকেল, বৃহস্পতিবার বাক্কার খাঁর ছেলে শাহিনুরের একটি বাইসাইকেল, একইদিন রাতে হামিদ গাজীর মেয়ে কলেজছাত্রীর হুমায়রার টাচ মোবাইল ও কোহিনুরের ১ টা, জুয়েলের ১ টা এবং জাবেরার ১ ছাগল চুরি হয়েছে। অল্প সময়ের মধ্যে একাধিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়ে গেছে।

এলাকাবাসীরা জানান, সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় চোরচক্র সক্রিয় হয়ে উঠছে বলে তাদের অভিযোগ।

তারা অবিলম্বে এলাকায় পুলিশি টহল জোরদার, রাত্রীকালীন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং চোরচক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা, যাতে চুরি প্রতিরোধের পাশাপাশি জনমনে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে চলতি দায়িত্বে (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, রাত্রীকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews