শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে সহায়তার আশ্বাস দিলেন পুতিন

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক::মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে মস্কো সব ধরনের সহায়তা প্রদান করবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি ক্রেমলিনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি রাশিয়া ও মিসর উভয় দেশের জন্যই একটি ‘অংশীদারত্বমূলক উদ্বেগের’ বিষয়। এই সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে যেকোনো ভূমিকা পালনে রাশিয়া প্রস্তুত রয়েছে।

রুশ সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিন এই সংঘাতের দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এই সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে রাশিয়া সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে আগ্রহী।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালিসহ পুরো অঞ্চলে উত্তেজনা যখন চরমে, তখন বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া এই সংকটে সক্রিয়ভাবে যুক্ত হতে চাইছে। মিসরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনাই এখন ক্রেমলিনের লক্ষ্য। সূত্র: আল জাজিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews