বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে সিন্থেটিক ফেব্রিক্স কাপড় ঘোষণা দিয়ে শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাওয়া গেছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে পন্য চালানটি আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রবিবার (০৫ এপ্রিল) বিকেলে বেনাপোল স্থলবন্দরের ১৯ নম্বর শেড থেকে সিন্থেটিক ফেব্রিক্স ঘোষণা দিয়ে বিপুল-পরিমাণ শাড়ি-থ্রীপিচের চালানটি আটক করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে ঢাকার মেসার্স ‘নুসরাত ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠান শনিবার পন্যচালানটি আমদানি করে বলে জানা গেছে। বন্দর থেকে পন্য চালানটি ছাড় করনের জন্য কাস্টমস হাউসে কাগজপত্র দাখিল করেন সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স ‘খাজা এন্টারপ্রাইজ’।

চালানটিতে মোট ২৬০টি প্যাকেজ রয়েছে।যার ম্যানিফেস্ট নম্বর ৬০১/২০২৬/০০২/০০২০০২৫/০৪ বলে নিশ্চিত করা হয়েছে। ঘোষণায় শুধুমাত্র সিন্থেটিক ফেব্রিক্স উল্লেখ থাকলেও বাস্তবে এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ শাড়ি ও থ্রিপিস রয়েছে, যা শুল্ক ফাঁকির উদ্দেশ্যে মিথ্যা ঘোষণা দেওয়া হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে চালানটিতে ২৬০ প্যাকেজের স্থলে ২৬৭ প্যাকেজ মাল পায়। যেখানে সিনথেটিক ফেব্রিক্স ঘোষণার আড়ালে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি পাওয়া গেছে। মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্যটি সাময়িক আটক করা হয়েছে । আটককৃত পণ্যের মূল্য প্রায় কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কাস্টমস কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার রাহাত হোসেন জানান প্রাথমিকভাবে পণ্যটিতে ঘোষণা বহির্ভূত শাড়ি পাওয়া গেছে । পণ্যটি চালানটি সাময়িক আটক করা হয়েছে । ইনভেন্টি শেষ হলে বোঝা যাবে কি পরিমান ঘোষণা বহির্ভূত শাড়ি থ্রিপিস আছে বা কত টাকা রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল। তবে এর সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

এ বিষয়ে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, এ ব্যাপারে তথ্যের সত্যতা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews