বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:; পাইকগাছার সোলাদানা ইউনিয়নে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে স্থাপিত নেট-পাটা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, এ ইউনিয়নের পারবয়ারঝাপা এলাকায় দীর্ঘদিন ধরে খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় কৃষি ও মৎস্য খাতে বিরূপ প্রভাব ফেলছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।

অভিযানকালে খালের বিভিন্ন স্থানে স্থাপিত পানি প্রবাহে বাধা সৃষ্টি করা নেট-পাটা অপসারণ করা হয়। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনরুদ্ধার হবে এবং কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস এবং সোলাদানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলকে অবৈধভাবে নেট-পাটা স্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews