1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার

খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার সাথে খুলনা মহানগরীতে আমরাও কাজ শুরু করেছি। দৈনন্দিন কাজের পাশাপাশি প্রতি শনিবার এলাকাভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চলছে।
কেসিসি প্রশাসক সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু ও মশাবাহিত রোগ পরিরোধে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ অভিযান শুরু করেছে।
কেসিসি’র পাশাপাশি নগরবাসীর সহযোগিতা কামনা করে প্রশাসক আরো বলেন, চিকিৎসা গ্রহণের জন্য বিভাগের সকল জেলার মানুষ এ হাসপাতালে আসে। সে কারণে এ প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখা জরুরী। হামের প্রাদুর্ভাব থেকে খুলনা ভালো অবস্থানে থাকলেও তিনি পূর্ব প্রস্তুতি রাখতে চিকিৎসকদের প্রতি আহবান জানান এবং কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে বিদ্যমান ফাঁকা জায়গায় পর্যাপ্ত গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম সহ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো: আমানুল ইসলাম এবং উপস্থাপনা করেন ডা. মো: আকরামুজ্জামান।
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট, পাখির মোড়, মুলের ঘাট খাল ও সাড়াডাঙ্গা এলকার বর্জ্য সংরক্ষণের জন্য সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণের স্থানসমূহ পরিদর্শন করেন। কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মো: আনিচুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট