বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এই ঘটনাকে স্পষ্ট ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করে বলেন, ইরান তার মিত্র লেবাননকে কখনোই একা ফেলে যাবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, লেবাননে ইসরায়েলের এই নতুন আক্রমণ যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এটি প্রমাণ করে যে ইসরায়েল কোনো চুক্তির প্রতি দায়বদ্ধ নয়।

তিনি আরও সতর্ক করে বলেন, আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে। এই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চলতে থাকলে যেকোনো ধরনের আলোচনা নিরর্থক হয়ে পড়বে।

গতকালের এই হামলায় লেবাননে দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন সহস্রাধিক। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফও এই ঘটনার কঠোর সমালোচনা করেছেন।

তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল লেবানন। ইসরায়েল যদি এই চুক্তি বারবার লঙ্ঘন করে, তবে তাদের ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

ঘালিবাফ আরও উল্লেখ করেন, লেবানন ও আঞ্চলিক প্রতিরক্ষা জোট ইরানের অবিচ্ছেদ্য মিত্র। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews