শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: দীর্ঘ কয়েক দশকের কূটনৈতিক অচলাবস্থা ভেঙে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরাসরি সংলাপে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। কোনো মাধ্যম ছাড়াই দেশ দুটির শীর্ষ প্রতিনিধিরা এবার একে অপরের মুখোমুখি হয়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এক প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে আলোচনাটি পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষভাবে হবে, কিন্তু আলজাজিরার সূত্র মতে, দুই দেশের প্রতিনিধিরা সরাসরি টেবিলে বসে আলোচনা করছেন। তবে এই প্রক্রিয়ায় স্বাগতিক দেশ পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

এই উচ্চপর্যায়ের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তাঁর সঙ্গে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড কুশনার। অন্যদিকে, ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ত্রিপক্ষীয় এই বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরও উপস্থিত ছিলেন বলে রয়টার্সকে জানিয়েছে পাকিস্তানের এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের পর টানা ৪০ দিন ধরে সংঘাত চলে। পরবর্তীতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও তা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। এই আলোচনার ঠিক একদিন আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই সংলাপ কোনো ইতিবাচক ফলাফল আনতে ব্যর্থ হয়, তবে ইরানে পুনরায় বড় ধরনের হামলা চালানো হবে। এজন্য মার্কিন নৌবহরকে প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সরাসরি উচ্চপর্যায়ের বৈঠক, যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে। সূত্র: আলজাজিরা ও রয়টার্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews