শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর অবরোধের হুঁশিয়ারি ট্রাম্পের

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনায় কোনো সমাধান না আসায় এবার কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ‘অবরোধ’ আরোপের প্রক্রিয়া শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্পের এই কড়া বার্তা এলো। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ইরান বর্তমানে এই নৌপথের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

ট্রাম্প জানান, তিনি মার্কিন নৌবাহিনীকে বিশেষ নির্দেশনা দিয়েছেন যেন আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়। বিশেষ করে যেসব জাহাজ ইরানকে বেআইনিভাবে শুল্ক বা টোল দিচ্ছে, তাদের শনাক্ত করে থামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প তাঁর পোস্টে সাফ জানিয়ে দেন, যেসব জাহাজ ইরানকে আর্থিক সুবিধা দেবে বা শুল্ক পরিশোধ করবে, গভীর সমুদ্রে তাদের নিরাপদ চলাচলের নিশ্চয়তা মার্কিন বাহিনী দেবে না। মূলত ইরানের আয়ের উৎস বন্ধ করতে এবং দেশটির ওপর বৈশ্বিক চাপ বৃদ্ধি করতেই ট্রাম্প এই রণকৌশল অবলম্বন করছেন বলে ধারণা করা হচ্ছে। এই হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews