বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

হিজবুল্লাহর অতর্কিত হামলায় ১২ ইসরায়েলি সেনা হতাহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় হিজবুল্লাহর যোদ্ধাদের এক শক্তিশালী হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত এবং একজন নিহত হয়েছেন।

সোমবার রাতে এই ঘটনা ঘটে। আল-জাজিরা ও টাইমস অব ইসরায়েলসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক সম্মুখযুদ্ধ চলে। এই সংঘর্ষে আহত সেনাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের মধ্যে একজনের অবস্থা মাঝারি এবং ছয়জন সামান্য আহত হয়েছেন।

আহত ও নিহত সেনারা সকলেই ইসরায়েলি প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। হামলার পর দ্রুত উদ্ধারকারী দল তাদের রণক্ষেত্র থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সেনা সদস্যদের পরিবারকে ইতোমধ্যে বিষয়টি অবহিত করা হয়েছে।

গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযানের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিনত জেবেইল শহর। হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে গিয়ে ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে বড় ধরনের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। এই সর্বশেষ হামলাটি হিজবুল্লাহর শক্ত অবস্থানেরই একটি বহিঃপ্রকাশ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews