শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ হবে-পেজেশকিয়ান

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না বলেও সতর্ক করেছেন তিনি।

বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এই কথা বলেন। খবর বিবিসির।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান ‘যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়’, বরং সব সময়ই ‘গঠনমূলক আলোচনা’র পক্ষে।

পেজেশকিয়ানের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে।

অন্যদিকে, এবিসি নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে বলেন, আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছি না, এটাকে প্রয়োজনীয়ও মনে করি না। সামনে দুইটি অসাধারণ দিন আসছে, আপনারা দেখবেন।

তিনি আরও বলেন, একটি চুক্তি হলে ইরান পুনর্গঠনের সুযোগ পাবে এবং দেশটির ব্যবস্থার ভেতরে পরিবর্তন আসবে বলেও দাবি করেন। যাই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি। আলোচনা চললেও যুদ্ধ এখন ‘শেষের পথে’।

এর আগে গত শনি ও রোববার পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু সেখানে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। সমঝোতায় পৌঁছাতে না পারার জন্য পরস্পরকে দায়ী করে যুক্তরাষ্ট্র ও ইরান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews