রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ, ইউএনও ও সমাজসেবা কর্মকর্তার অপসারণ দাবি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে মোংলা বন্দর সেন্টমার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে ২০ হাজার চারা রোপণ করা হবে বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা পণ্য জব্দ শার্শা ও বেনাপোলের বিভিন্ন বাজারে কাচাঁ মরিচের দাম কমে অর্ধেকে নেমেছে দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে ও বিএনপির সহযোগিতায় জলাবদ্ধতার অবসান বাগেরহাটে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অভিযুক্তদের একজন মধ্য ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার আশপাশ থেকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহে জড়িত ছিলেন।

ইরানের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ইয়াকুব কারিমপুর ও নাসের বাকরজাদেহ ইসরায়েল এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত হন। পরবর্তীতে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

অভিযোগে বলা হয়েছে, কারিমপুর সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য মোসাদের এক কর্মকর্তার কাছে পৌঁছে দিতেন। অপরদিকে, বাকরজাদেহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা এবং কৌশলগত স্থাপনাগুলোর ওপর নজরদারি চালিয়ে বিশেষ করে নাতাঞ্জ এলাকার তথ্য সংগ্রহ করতেন।

উল্লেখ্য, ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এসব ক্ষেত্রে অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ প্রকাশ না করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews