রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

দিল্লিতে ফের চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত স্লিপার বাসে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে পশ্চিম দিল্লির নাংলোই এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী নারী দিল্লির মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন। পুলিশ জানায়, কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত প্রায় ১২টার দিকে সরস্বতী বিহার এলাকায় একটি স্লিপার বাস থামিয়ে তিনি সময় জানতে চান।

অভিযোগ অনুযায়ী, বাসের কর্মীরা তাকে ভেতরে ডেকে নিয়ে যায়। এরপর চলন্ত বাসে চালক ও কন্ডাক্টর তাকে পালাক্রমে ধর্ষণ করে। কয়েক কিলোমিটার পথ চলার পর নাংলোই মেট্রো স্টেশনের কাছে তাকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে দিল্লি পুলিশ। এরই মধ্যে অভিযুক্ত বাস চালক ও কন্ডাক্টরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনা ২০১২ সালের আলোচিত ‘নির্ভয়া’ গণধর্ষণের বিভীষিকাকে আবারও মনে করিয়ে দিচ্ছে। প্রায় ১৪ বছর আগে চলন্ত বাসে ঘটা সেই ঘটনার পর ভারতে ধর্ষণ আইনে কঠোর পরিবর্তন আনা হয়েছিল। তবে দিল্লিতে পুনরায় একই ধরনের অপরাধ সংগঠিত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews