1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

তারাকান্দায় ভূমিসেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ:: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সারাদেশের ন্যায় “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ২১ মে পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ মেলা চলবে।
ভূমি সংক্রান্ত নানা জটিলতা দূর করে সাধারণ মানুষকে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা প্রদান করাই এ মেলার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদনসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। এতে সাধারণ সেবাগ্রহীতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।হয়রানিমুক্ত সেবার প্রত্যাশা মেলায় আগত সাধারণ মানুষের।
তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ময়মনসিংহ উত্তর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ ফজলে রাব্বি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান, সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ, অফিসার ইনচার্জ মো. তানবীর আহম্মেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় মেলায় আগত সেবাপ্রত্যাশী, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট