মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বেনাপোল বন্দরের কর্মচারীদের কর্মবিরতি শেষে চলমান কর্মবিরতি একমাসের জন্য স্থগিত করেছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল স্থলবন্দরে কর্মবিরতি বিষয়ে কর্মচারীদের সাথে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মহোদয়ের আলোচনার মাধ্যমে কর্ম বিরতির স্থগিত করার ঘোষণা করেছে কর্মচারীরা।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর এ কর্মরত সকল কর্মচারীরা অধিকাল ভাতার দাবিতে আন্দোলন এর অংশ হিসেবে কর্মবিরতি পালন করেন। পরবর্তীতে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন( উপসচিব) ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের বিষয়টি নিষ্পত্তির আশ্বাসে আগামী একমাস অতিরিক্ত কর্ম ঘণ্টার কর্ম বিরতি স্থগিত করার ঘোষণা করেন কর্মবিরতি চলাকালীন সময়ে। এ সময় দুইঘন্টা সাময়িক সময়ের জন্য দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য যে, অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-৩ শাখা কর্তৃক গত ২৩/১১/২০২৫ খ্রিঃ প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বন্দর সমুহের কর্মচারীদের অনুকূলে অধিকাল ভাতা প্রদানে অসম্মতি জ্ঞাপন করেন। তার প্রেক্ষিতে, গত বছরের নভেম্বর মাস থেকে বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের অধিকাল ভাতা বন্ধ রয়েছে।

বাংলাদেশ স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের গত বছরের নভেম্বর মাস থেকে অধিকাল ভাতা বন্ধ থাকার কারণে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অধিকাল ভাতা পূনরায় প্রদান করার জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি।

বেনাপোল স্থলবন্দরে কর্মরত বিভিন্ন কর্মচারীরা গত ১০ ও ১১ মে দুইদিন দুইঘন্টা করে কর্মবিরতি পালন করেন।

বেনাপোল বন্দরের কর্মচারী পরিষদের আহবায়ক জাবেদি বিল্লাল জানান, আজ ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করার কথা ছিল।বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন( উপসচিব) ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের বিষয়টি নিষ্পত্তির আশ্বাসে আগামী একমাস অতিরিক্ত কর্মঘণ্টার কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বর্তমানে বেনাপোল স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews