1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার মাত্র ৩ উইকেট মালয়েশিয়ায় মির্জা আব্বাসের খোঁজ নিতে হাসপাতালে গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা মসজিদে ৩ জনকে হত্যার পর চিরকুট লিখে ২ কিশোরের আত্মহত্যা জনবান্ধব ও আধুনিক ভূমি ব্যবস্থাপনার কোন বিকল্প নেই-প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র-প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরের কর্মচারীদের কর্মবিরতি শেষে চলমান কর্মবিরতি একমাসের জন্য স্থগিত করেছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনমত গঠনের লক্ষে মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কাঁচাপাট রপ্তানি বন্ধের ঘোষণায় খুলনাতে শ্রমিক অসন্তোষ; বিজেএ ভবন ভাংচুর। পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন করেছে বিজেএ

পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় পুশ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। একই সঙ্গে নিম্নমানের ও অস্বাস্থ্যকর প্রায় ২০ কেজি চিংড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলার কপিলমুনির ইউনিয়নের কাছিঘাটা এলাকায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় কপিলমুনি পুলিশ ক্যাম্পের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান চলাকালে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে জব্দ করা নিম্নমানের চিংড়ি জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্যপণ্য নিশ্চিত করতে পুশ বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট