1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল সাতটায় মেসিকে নিয়ে স্কালোনির আবেগঘন মন্তব্য ৪৪তম বিসিএস: ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পেও হাত দেবে সরকার-প্রধানমন্ত্রী বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প

জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন আয়োজিত ‘মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ অন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড লস এ্যান্ড ড্যামেজ, সাপোটিং দ্য স্টাবলিস্টমেন্ট অফ দ্য ন্যাশনাল ম্যাকানিজম অন লস এ্যান্ড ড্যামেজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে প্রধান স্টেকহোল্ডারদের কর্মশালা বুধবার খুলনা হোটেল সিটি-ইনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বয় করে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ মানুষদের সমস্যা জানতে হবে। তাদের মতামত নিয়ে সমস্যা সমাধানে কাজ করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোঃ মুজিবুর রহমান, কুয়েটের ইনন্সিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক ড. মোঃ শাহজাহান আলী, জলবায়ু পরির্বতন বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক খোন্দকার মোঃ ফজলুল হক ও কেডিএ’র সদস্য রুহুল আমীন কুতুবউদ্দিন আহমেদ। প্রকল্পের কার্যক্রম ও মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান ও নুর-ই-ইলাহি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। কর্মশালায় কীনোট পেপার উপস্থাপন করেন মাহবুবর রহমান। স্বাগত বক্তৃতা করেন এ্যাডামসের উপ-নির্বাহী পরিচালক আশিক মাহমুদ।
প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস ফাউান্ডেশন সংস্থা, জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার উদ্দেশ্য হল জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়-ক্ষতি বিষয়ে স্থানীয় সরকারি-বেসরকারি, সিভিল সোসাইটি, কলেজ ও বিশ^বিদ্যালয়ের ব্যক্তিবর্গের মতামত এবং জলবায়ু অভিবাসীদের চাহিদার আলোকে জাতীয় ক্ষয়-ক্ষতির কৌশল প্রনয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সহযোগিতা করা।
কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ওয়ার্ডের সিসিডির প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট