1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
নৌবাহিনীর ৪৪১ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ছোট সুমন বাহিনী ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজার ইন্তেকাল দিঘলিয়ায় জীবিকার তাগিদে বয়সকে হার মানিয়েছেন প্রবীণ ইস্কেন্দার খাঁ ৯০ বছর বয়সেও থামেনি সংগ্রাম খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল সাতটায় মেসিকে নিয়ে স্কালোনির আবেগঘন মন্তব্য ৪৪তম বিসিএস: ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পেও হাত দেবে সরকার-প্রধানমন্ত্রী বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

নৌবাহিনীর ৪৪১ নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ সমাপ্তিকে ঘিরে পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে আজ বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার প্রদান করেন।

এ ব্যাচের মধ্যে মোঃ শাহরিয়ার টুটুল পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়াও, মোছাঃ মারিয়া আক্তার সেরা চৌকস মহিলা নাবিক হিসেবে ‘প্রীতিলতা ওয়াদ্দেদার পদক’ অর্জন করেন।

প্রধান অতিথি নৌবাহিনী প্রধান তাঁর ভাষণে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহিদ লেঃ কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি নবীন নাবিকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সামরিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে যোগ্য ও গর্বিত নাবিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি আশা ব্যক্ত করেন যে এই নবীন নাবিকরা বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষা এবং শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশ সেবায় নবীন নাবিকদের এই যাত্রা হোক সম্মান, গৌরব ও দায়িত্ববোধে পরিপূর্ণ।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট