শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

বাগেরহাটে কৃষকে কুপিয়ে হত্যার ঘটনার ৪ দিন পর মামলা দায়ের

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে কৃষক মিন্টু শেখ (৫১) নিহত হওয়ার ঘটনায় চারদিন পর বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে । নিহতের বড় ভাই মিজানুর রহমান শেখ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
ঘটনার সময় সোমবার বিকেলে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের অহেদ শেখের ছেলে মিন্টু শেখ বাড়ির নিকটে কলাক্ষেতে কাজ করে বাড়ী ফিরছিল। এ সময় পথিমধ্যে কতিপয় দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত কব্জির অংশ কেটে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মিঠু মারা যায়। নিহত মিঠুর ২ ছেলে ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।
এলাকাবাসী জানান, নিহত মিঠু একজন সাধারণ কৃষক ছিল। আমরা এ হত্যা কান্ডের সুষ্ঠ বিচার চাই। তিনি আরও জানান বিগত কয়েক বছর আগে নিহত মিঠুর চাচাতো ভাই আওয়ামী লীগের নেতা মাষ্টার গোলাম রসুলকে ও দিনের আলোয় বৌলপুর বাজারের উপর দলবদ্ধ ভাবে সন্ত্রাসীরা হত্যা করে ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা জানান, এ হত্যা কান্ডকে পূজিঁ করে একটি মহল ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে। এ হত্যাকান্ডের প্রকৃত আসামীদের আইনের আওতায় আনার জন্য স্থানীয়রা দাবি জানান।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইন চার্জ মোঃ মাহমুদুর রহমান। নিহতের ভাই মিজানুর রহমান শেখ বাদি হয়ে মধুরকাঠি গ্রামের মহসিন হাওলাদার(৪০)কে প্রধান করে ১৬ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। তবে কেউ গ্রেফতার হয়নি।
তবে মিঠু শেখের হত্যাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। জমি জমা সংক্রান্ত বিরোধে এ হত্যা কান্ড ঘটে বলে ও জানান তিনি। ##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews