শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
Attraktive_Bonusangebote_und_spingranny_casino_Tipps_für_dein_Glückserlebnis_e Distracția_continuă_în_jurul_chicken_road_pentru_jucători_dedicați_și_pasi ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকরের দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার (৪ জুলাই) বিকালে বেনাপোল গাজিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মভিত্তিক দলের নেতারা অংশ গ্রহন করেন।

তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রহমান চেম্বারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের শার্শা উপজেলা জামায়াতের আমীর রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং বেনাপোল পোর্ট থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীর সঞ্চালনায় বিক্ষোভ ও গনমিছিলে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর আবদুত তাওয়াব,যশোরের জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রিয়াসাদ আলী, মোখলেসুর রহমান, আমিনুর রহমান,উপস্থিত ছিলেন জুলাই শহীদ আব্দূল্লাহর পিতা মোঃ আব্দুল জব্বার, দলীয় মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও অধ্যাপক আব্দুল ওহাব।

বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায় এবং জুলাই সনদের প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়ন সময়ের দাবি। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে সারাদেশে বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন নেতারা।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews