শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কচুয়ায় ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

​বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটের কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ জাকারিয়া মোল্লা (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​আজ রবিবার (৫ জুলাই) দুপুর ১২:১৫ মিনিটের দিকে কচুয়া থানার যশোরদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকারিয়া মোল্লা ওই গ্রামের মো. বেল্লাল মোল্লার ছেলে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি-এর একটি আভিযানিক দল যশোরদী গ্রামে জাকারিয়া মোল্লার নিজ বসত ঘরে অভিযান চালায়। এসময় তার ঘর তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে বলে ডিএনসি সূত্রে জানানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews