মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা! জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ কাঠের ব্রীজ পরিদর্শন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার বেনাপোলে মানব পাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’-এর যাত্রা শুরু তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন এস এম নাজমুস সালেহীন নিরাপদ ও আধুনিক লেনদেনে ঘোড়াঘাটের মানুষকে উৎসাহিত করলো পূবালী ব্যাংক।

তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনা এখন নকআউট পর্বের কঠিন পরীক্ষার সামনে। শেষ ষোলোর ম্যাচে আজ আটলান্টায় মিশরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে একটি ভুলও যে তাদের শিরোপা স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, তা ভালোভাবেই জানেন কোচ লিওনেল স্কালোনি।

এদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে থাকা মিশরও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজেদের সক্ষমতার প্রমাণ দেওয়া দলটি আর্জেন্টিনার জন্য সহজ প্রতিপক্ষ হবে না বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আর্জেন্টিনা ও মিশর এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছিল। ২০০৮ সালের ওই প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম দুই দলের দেখা হচ্ছে। দীর্ঘ ১৮ বছর পর আবারও মুখোমুখি হওয়ায় ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

এই ম্যাচের অন্যতম আকর্ষণ হতে পারে লিওনেল মেসি ও মোহামেদ সালাহর সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক লড়াই। ক্লাব ফুটবলে দুজনের মধ্যে একাধিকবার দেখা হলেও জাতীয় দলের হয়ে এখনো একে অপরের বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি তাদের।

মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে। কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে থাকা ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজের জায়গায় নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজকে দেখা যেতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে।

প্রতিবেদন অনুযায়ী, কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে নিজের পছন্দের একাদশ ঠিক করে ফেলেছেন। তবে ম্যাচের আগে খেলোয়াড়দের বিষয়টি না জানানো পর্যন্ত সেটি প্রকাশ করতে চান না তিনি।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, তার একাদশ প্রস্তুত আছে। তবে এখনো খেলোয়াড়দের জানানো হয়নি, তাই সেটি প্রকাশ করা সম্ভব নয়। সাংবাদিকদের অনুমান করা সম্ভাব্য একাদশ বাস্তবতার কাছাকাছি বলেও মন্তব্য করেন তিনি।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে থাকতে পারেন এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews