বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে-ইব্রাহিম আজিজি ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপল দুবাই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে জুলাই স্মৃতি জাদুঘর-প্রধানমন্ত্রী জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন-প্রধানমন্ত্রী পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বটিয়াঘাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় ট্রাক চাপায় নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই আন্দোলন আমাদের সাহস ও আত্মত্যাগের ইতিহাস-বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই আন্দোলন আমাদের সাহস ও আত্মত্যাগের ইতিহাস। জুলাইয়ের চেতনা ধারণা করে নতুন বাংলাদেশ বিনির্মানে একযোগে কাজ করতে হবে। মিলেমিশে কাজ করলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সফলতা অর্জন সহজ হবে।

তিনি বুধবার দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত সকল শহিদ পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। তিনি শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ন্যায্য দাবী পূরণের আশ্বাস দেন।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত, নিহত পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews