বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে-ইব্রাহিম আজিজি ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপল দুবাই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে জুলাই স্মৃতি জাদুঘর-প্রধানমন্ত্রী জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন-প্রধানমন্ত্রী পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বটিয়াঘাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় ট্রাক চাপায় নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত

বটিয়াঘাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি: ৫ আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১১টায় স্থানীয় পরিষদ অডিটরিয়ামে পুরস্কার বিতরনী, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শোয়েব শাত-ঈল ইভান, থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রাণী সম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,কৃষি অফিসার আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, আরএমও ডাঃ রাহুল বিশ্বাস, পিআইও সেলিম মিয়া, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল ইসলাম খান জনি, সাবেক সম্পাদক জিয়াউর রহমান জিকু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান আসলাম হালদার, ভাঃ ইউপি চেয়ারম্যান কবির আকুঞ্জী, বিএনপি নেতা নূর আলম ভূইয়া, মোল্লা সেলিম, টুটুল গোলদার, কাশেম খান, মানবাধিকারকর্মী সরদার হাফিজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী সহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews