
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে কবর জিয়ারত, আলোচনা সভা এবং শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৫ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথমে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান তোহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য সুপার আমিনুল ইসলাম, অধ্যাপক মমিন সানা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তুষার কান্তি মণ্ডল পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির এবং ওসি (তদন্ত) জুলফিকার।
উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া সহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার মণ্ডল এর স্বাগত বক্তব্য’র মধ্যে দিয়ে অন্যদের বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, মাওলানা শেখ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, রণজিৎ কুমার সরকার, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, জুলাই যোদ্ধা আব্দুল কাদের নয়ন, রানা শেখ ও গাজী তানভীর আহমেদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামিলুর রহমান রানা।
এসময়ে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, শিবির নেতা তামিম রায়হান, আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ মোঃ আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য মোঃ আওছাফুর রহমান, মোঃ জিনারুল ইসলাম, মোঃ রাজু আহমেদ, সাংবাদিক আব্দুর রশিদ সানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সহায়তা ও পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।