
বটিয়াঘাটা প্রতিনিধি:: খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান এমপি বলেছেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে অপরাধ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে হবে । বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান’র নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।এ লক্ষ্যে বর্তমান সরকার স্কুল, কলেজ ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করে যুব সমাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে । একজন কৃতি খেলোয়াড় খেলাধূলার মাধ্যমে বর্হিবিশ্বে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মান সমুজ্জ্বল রেখে দেশের সুনাম বয়ে আনে।সেই সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মযজ্ঞে মনোনিবেশ থাকলে যুব সমাজ সন্ত্রাস,মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থাকে । তৃণমূল গ্রামাঞ্চলে বেশি বেশি করে তাই টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সম্মেলন কক্ষে ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংগঠকদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলি বলেন । উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন, বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা, যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কবীর আকুন্জি,শিক্ষক দেবাশীষ কুমার, বিএনপি নেতা রাশেদ কামাল, সুদীপ্ত মল্লিক, মোঃ কাশেম খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ক্রিড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথি এ সময় উপজেলার বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।