শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না। স্কুল-কলেজে ব্যাপকভাবে মাদকের বিস্তার ঘটলে ছাত্রসমাজ তথা যুবসমাজ ধ্বংসের মুখে পড়বে।
মন্ত্রী (শনিবার) দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা পরিষদের অর্থায়নে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে যথাক্রমে শিক্ষাবৃত্তির চেক ও বাদ্যযন্ত্র এবং তাঁর অনুকূলে বিশেষ বরাদ্ধ প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি সরকারই এমপিওভুক্ত স্কুল-কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য কল্যাণ তহবিল গঠন করেছিল। এর ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী ৭০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষককে অবসরকালীন সুবিধা প্রদান করেছেন। বর্তমান সরকার দেশের উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার কার্ড প্রদান, মসজিদ-মন্দির ও রাস্তাঘাটের উন্নয়ন এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। মন্ত্রী শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি উৎসাহিত করার জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তৃা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন। মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও সিভিল সার্জান ডা. মো: শামীম কবির। স্বাগত বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ।
অনুষ্ঠানে মন্ত্রী চারটি উপজেলার ২৮৬ শিক্ষার্থীর মাঝে মোট ১৪ লাখ ৩০ হাজার টাকার চেক, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র ও তাঁর বিশেষ বরাদ্ধ প্রকল্পের চেক বিতরণ করেন।
বিকালে তিনি শালিখা উপজেলা নির্বাহী অফিসার আয়োজিত অনুষ্ঠানে এবং শালিখা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews