শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: গনতন্ত্রের মা,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন নানা কর্মসুচীর মধ্য দিয়ে দাকোপে পালিত হয়েছে।
এ লক্ষ্যে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া,মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় চালনা পৌরসভার ডাক বাংলাস্থল উপজেলা বিএনপির কার্য্যালয়ে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব আল আমীন সানার পরিচালনায় সভায় অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক দীপক কুমার সরদার, আইয়ুব আলী কাজী, মহিদুল হাওলাদার, এস,এম গোলাম কাদের,আব্দুর রউফ সরদার,আঃ রহিম তালুকদার,মহিদুল শেখ,ইমরান শেখ,মাহাবুব মোল্ল্যা, আশরাফ গাজী, এস,এম ফয়সাল। এ সমম অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্ল্যা, সাধারণ সম্পাদক আজিম হাওলাদার, তাহের শেখ, হাসমত খলিফা, যুবদলনেতা দেলোয়ার হোসেন, ফেরদাউস সানা, রতন রায়, বদিয়ার রহমান, বাপ্পি কাজি, রমজান গাজী,ইকরামুল শেখ, সমির সাহা, পারুল বেগম, মিনারা খাতুন, হযরত আলী, রনি মন্ডল, প্রবীর মন্ডল, সরোয়ার শেখ, তরিকুল ইসলাম,বোরহান খান, তারক মন্ডল, জি এম রুম্মন, বাশার গাজী প্রমুখ। সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews