সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বাগেরহাটের চিতলমারীতে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফেরদৌস আনসারীর সভাপতিত্বে ও উপজেলা ফ্যাসিলিটেটর শুভ ঘোষের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ, থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, উপজেলা এনসিপির সভাপতি জুয়েল ফকির ও জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী মহিউদ্দিন মোল্লা, গৌরাঙ্গ মন্ডল, শংকর পান্ডে ও মৎস্য খাদ্য বিক্রেতা সাকিব শেখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews