সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে সৌদি আরব সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবীয়াহ্‌ এই আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং সৌদি উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

আমন্ত্রণপত্রে সৌদি যুবরাজ উল্লেখ করেন, দুই দেশের পারস্পরিক স্বার্থ রক্ষা, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর জানান, এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহু বছর ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা বর্তমানে আরও উচ্চতর কৌশলগত পর্যায়ে (Strategic Level) উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সাথে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশে শুভাগমনের আমন্ত্রণ জানান।

উভয় পক্ষের আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, শ্রমবাজার সম্প্রসারণ এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। কূটনৈতিক সূত্রে জানানো হয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে এই সফরের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

এই আমন্ত্রণ বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্বকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews