
নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকেল ৪ টায় নিরালা দিঘির পাড় কমিউনিটি সেন্টারে ২৪নং ওয়ার্ড যুবদলের আহবায়ক নজরুল ইসলাম সবুজ-এর সভাপতিত্ব ও ২৪নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আশিকুর জামান বাবু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক আব্দুল আজিজ সুমন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সাংগঠিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান রাজা, তামজিদ আহমেদ মিশু, সদর থানার যুবনেতা মুজাহিদুল ইসলাম টনি, সাবেক মহানগর যুবদলের দপ্তর সম্পাদক এবিএম জাকির হোসেন, সাবেক ছাত্র নেতা ইয়াহিয়া শেখ, ২৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, ইলিয়াস শেখ, আলমগীর হাওলাদার সোহাগ, সবুজ হোসেন, পারভেজ হোসেন, আল এমরান বাবু, আরমান পিয়াস, সদস্য সাইফুল ইসলাম হাফিজুল, মানিক মল্লিক, এমদাদুল হক নিয়াজ, হোসাইন আহমেদ সুমন, ২৪নং ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম, আমিনুল ইসলাম মিন্টু, জাহিদুল ইসলাম টোটন, আলী হোসেন রাজু, শামীম গাজি স্বাধীন, আব্দুর রাজ্জাক, মোঃ রফিক, মোঃ জুয়েল, মোঃ মহাসিন, মোঃ সোহাগ, মোঃ সেন্টু, পারভেজ হোসেন, সদর থানা শ্রমিক দলের বাদল হোসেন, শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ এনামুল ও আলমগীর হোসেন, মহিলা দলের সভাপতি লায়লা বেগম, কাকলি খান, মিনা বেগম, হালিমা প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।