1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চূড়ান্ত সমঝোতা স্মারকে অগ্রগতি, শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ জনসেবায় প্রশাসনকে হয়রানিমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভা ও কেক কাটা অনুষ্ঠিত পাইকগাছায় বিপুল পরিমাণ পারশে পোনা জব্দ; নদীতে অবমুক্ত এমপি আমীর এজাজ খানকে এলবিকে সরকারী মহিলা কলেজের পক্ষথেকে সংবর্ধনা হাম-রুবেলা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সমন্বয় সভা মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীসহ ৩ পাচারকারি আটক জমি বিরোধের জেরে শরণখোলায় বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ২, পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তি সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ ১০ মাদককারবারি আটক

মহেশখালীতে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।

৪ জুন মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে। সাম্প্রতিক উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রেমাল শেষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় শত শত পরিবারকে আশ্রয় ও ত্রাণের পাশাপাশি তিন দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আজ মঙ্গলবার ৪ জুন ২০২৪ তারিখ সকাল ৯ ঘটিকা হতে ১টা মিনিট পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন গোরকঘাটা এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময়ে বাংলাদেশ কোস্ট গার্ডের চিকিৎসক ও মেডিক্যাল এসিস্টেন্টগণ সর্বমোট ২৭৬ জন অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করেন।

তিনি আরও বলেন উক্ত বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে সার্জন লেঃ কমান্ডার নাজমুল আক্তার ফেরদৌস, এমপিএইচ, এএমসি ও সার্জন লেঃ আসিফ খান, এএমসি উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট