রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

নতুন গিলাফে সজ্জিত হচ্ছে পবিত্র কাবা ঘর

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মক্কায় পবিত্র মসজিদুল হারাম তথা ‘কাবা ঘরের’ গিলাফ পরিবর্তন করা হয়েছে। কালো কাপড়ের স্বর্ণখচিত গিলাফ মোড়ানো আরবিয় সংস্কৃতির ঐতিহ্য।

আরবি নতুন বছর উপলক্ষে শনিবার ১ মহররম (সন্ধ্যা থেকে দিন গণনা শুরু) সৌদি আরবের স্থানীয় সময় এশারের নামাজের পর রাত পৌনে দশটার দিকে পবিত্র ঘরের নতুন গিলাফ পরিধানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

হারামাইন শরীফ কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর হজের দিন গিলাফ পরিবর্তন করা হলেও গতবছর সিদ্ধান্ত হয় এখন থেকে নতুন বছরে তা করা হবে।

রেশম পোকার সাহায্যে তুঁত গাছের পাতা থেকে বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত দামি রেশম সুঁতোয় তৈরি হয় কাপড়। সেই কাপড় দিয়েই তৈরি হয় পবিত্র কাবার গিলাফ। গিলাফ তৈরির পর তাতে স্বর্ণের প্রলেপ দিয়ে লেখা হয় পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত।

সৌদি আরবের বিশেষ একটি কারখানায় উৎপাদিত হয় কাবার এই ‘কালো গিলাফ’, যার মায়ায় পৃথিবীর কোটি কোটি মুসলিম প্রেমের মালা গাঁথেন। সৌদি আরবের ওই কারখানাটি শুধুমাত্র কাবার গিলাফ তৈরির জন্যই নির্মিত হয়েছে। কারখানার দক্ষ কারিগররা কয়েকমাসের চেষ্টায় তৈরি করেন কালো গিলাফ।

প্রতিবছর পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরিধান করানো হয়। পুরোনো গিলাফের অংশবিশেষ কেটে কেটে পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে নির্দশনস্বরূপ উপহার হিসেবে পাঠায় সৌদ সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews