মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৫৭৫ বার পড়া হয়েছে

বগুড়া:: বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ চক্রবর্ত্তী এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের নাম- অলোক, আতশী, নরেশ, রনজিতা এবং একজন নারী হাসপাতালে মারা গেছেন, তার নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও বগুড়া সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ বলেন, বিকালে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews