শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সত্য-সততার পরিচয় দিতে পারলে সমাজে সাংবাদিকের সম্মান ও মর্যাদা বাড়ে- ভুমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

অরুন দেবনাথ, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি:: ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন- ‘ডুমুরিয়ার সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে, নিজেদের উন্নয়নের পাশাপাশি এলাকাও অনেক অবদান রাখতে পারবে। মফস্বলে সাংবাদিকরা নিউজের জন্য সারাক্ষণ ছুটাছুটি করেন। তবে নিউজের ক্ষেত্রে তাকে নিরপেক্ষ ও সততার পরিচয় দিতে হবে। কারো সঙ্গে শত্রুতা বা ভিন্ন মত আছে বলেই যা-তা লিখে দেওয়া ঠিক হবে না। সত্য-সততার পরিচয় দিতে পারলে সমাজে সাংবাদিকের সম্মান ও মর্যাদা বাড়ে।
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি’র ১ম-বর্ষিকী উপলক্ষ্যে গতকাল শনিবার দুপুরে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজি আবদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রথম বছরে সমিতির নামে ৬ লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখা-সহ ডুমুরিয়ার সাংবাদিকের কল্যাণে বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়। ওই সভায় কথা বলেন, ডুমুরিয়ার কৃতি সন্তান আমেরিকা প্রবাসী বিশিষ্ঠ বিজ্ঞানী ড. শামসুল করিম বাকার, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, বিশিষ্ট শিল্পপতি প্রফুল্ল্য রায়, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, রুদাঘরা ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী জয়দেব কুমার আঢ্য, ইটভাটা ব্যবসায়ী আব্দুল লতিফ জমার্দ্দার, আলহাজ্ব আমিনুর রহমান, নারায়ণ চন্দ্র গোস্বামী, দলিল লেকক সমিতি নেতা সেলিম খান। এছাড়াও সমিতি’র সদস্যদের মধ্যে অরুণ দেবনাথ, আবদুল লতিফ মোড়ল, এস এম মাহাবুবুল আলম, এস রফিকুল ইসলাম, সুব্রত কুমার ফৌজদার, শেখ আব্দুস সালাম, সাব্বির খান ডালিম, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক, গাজী আব্দুল কুদ্দুস, আশরাফুল আলম, জিএম ফিরোজ, গাজী নাছিম, গাজী মাছুম, সুমন ব্রহ্ম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews