শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৌলতপুর সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (০৯ জুলাই) ভোরে ধগলীরমাঠ নামক স্থানে অভিযান চালিয়ে এ স্বর্নের চালানটি আটক করা হয়। আটক পাচারকারী মনোয়ার হোসেন (৫০) স্থানীয় দৌলতপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় দৌলতপুর বিওপি’র একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ১৮০ আর পিলার হতে আনুমানিক একশ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামের ধগলীরমাঠ নামক স্থানে গোপনে অবস্থান নেয়।

কিছু সময় পর সন্দেহভাজন মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি বিজিবির টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় বিজিবি টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার পায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৯ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স ৯টি স্বর্ণের বারসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং স্বর্নের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews