শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাঁথিয়ায় আইন শৃঙ্খলার অবনতি পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৪৪৬ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা),প্রতিনিধি:: পৌরসদরের গোপিনাথপুর গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার ভোর রাতে ঐ পুলিশ কর্মকর্তার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালামের ঘর থেকে নগদ ১৫ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যায়।
জানা যায়, আব্দুস সালামের বাসার গ্রিল কেটে শয়ন কক্ষে অবস্থানরত লোকদের অস্ত্রের মুখে বন্দী করে ডাকাতদল। এ সময় জুয়েল (৩৮) নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হলে তাকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পৌরসদরের নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ব্যক্তি জানান, ”কিছুদিন পূর্বে দু’শিক্ষা প্রতিষ্ঠানে চুরি, চমরপুরের ব্যাংকারের বাড়িতে ডাকাতি, আর ঈদের আগে অনেকের খামারের গরু চুরি হয়েছিল।” আইন-শৃঙ্খলার এমন অবনতিতে এলাকাবাসী আতঙ্কিত।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির সাথে জড়িতদের আটকে পুলিশী অভিযান অব্যহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews