শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​

বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংকের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোলে গ্লোবাল ইসলামী ব্যাংক শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই ) দুপুর ১২টার দিকে বেনাপোল বাজারের টি এম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এই ব্যাংকের উদ্বোধন করা হয়।

ফিতা কেটে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। উদ্বোধনী অনুষ্ঠানে ম্যানেজার শেখ আব্দুস সেলিমের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান, গ্লোবাল ইসলামী ব্যাংক যশোর ব্রাঞ্জের ম্যানেজার কামাল হোসেন, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল মাহবুব ও বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমানসহ স্থানীয় পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত বক্তব্য দেন। এ সময় তিনি প্রযুক্তিগত উৎকর্ষ উদ্ভাবনী প্রোডাক্ট ও সার্ভিস, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নের মাধ্যমে জনকল্যাণ মূখী ব্যাংকিং সেবা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।তিনি অলস টাকা বাড়িতে ফেলে না রেখে ব্যাংকে জমা রাখার পরামর্শ দেন। এ সময় তিনি অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews