শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবাবগঞ্জের ছাত্রলীগ নেতা সজীব হালদার বেনাপোলে আটক

  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি::  নবাবগঞ্জ ছাত্রলীগের সভাপতি সজীব হালদার(৩০) বেনাপোল আইসিপি বিজিবি সদস্যদের হাতে আটক। সজীব ঢাকার নবাবগঞ্জ জেলার নুতন রান্দুয়া এলাকার সুনীল হালদারের ছেলে।

যশোরের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প সূত্র এই তথ্য আজ বুধবার দুপুর দুইটার দিকে নিশ্চিত করেছেন।

সজীব বেনাপোল চেকপোস্ট এলাকার প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় ঘুরাঘুরি করছিল। এক পর্যায়ে প্যাসেঞ্জার টার্মিনালে দায়িত্বরত বিজিবি সদস্যদের সন্দেহ হলে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসা করলে সজীব জানায় সে ঢাকা নবাবগঞ্জের ছাত্রলীগের সভাপতি। সে ভারতে পালিয়ে যাওয়ার জন্য বেনাপোলে আসে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান, সজীব নামে একজন ছাত্রলীগ নেতাকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান। খোঁজখবর রাখছি তার দ্বারা কি ধরনের অপরাধ সংগঠিত হয়েছে এবং মামলা আছে কিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews