শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

ডুমুরিয়ায় সাংবাদিকদের ওপর হামলার নিন্দা

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

অরুন দেবনাথ,ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: শেখ হাসিনা সরকারের পতনের পর ডুমুরিয়া উপজেলায় কর্মরত ৫ সাংবাদিকের ওপর হামলা ও মোটর সাইকেল পোড়ানের ঘটনায় ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার প্রবল আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই দৈনিক যায়যায় দিন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত ফৌজদারকে কতিপয় দুষ্কৃতকারী ডুমুরিয়া বাসস্ট্যান্ডে বেপরোয়া মারপিট করে এবং তার মোটর সাইকেলটি পুড়িয়ে দেয়। ওইদিন বিকালে দৈনিক তথ্য ও এশিয়ান টেলিভিশন’র ডুমুরিয়া প্রতিনিধি আকতারুজ্জামান লিটন’র চুকনগরে নর্ণিয়া গ্রামের বাড়িতে ভাংচুর, তার মা’কে মারধর ও তার মোটর সাইকেলটিও পুড়িয়ে দেয়। ওইদিন রাতে চুকনগর বাজারে দৈনিক মানবজমিন প্রত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুমন ব্রক্ষ্ম’র বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করে। এবং তার মোটর সাইকেল ও ছেলের বাইসাইকেলটিও পুড়িয়ে দেয়। এর-পরদিন সকালে দৈনিক সংযোগ বাংলাদেশ’র ডুমুরিয়া প্রতিনিধি মাসুম গাজী ও দৈনিক রাজপথের দাবি’র ডুমুরিয়া প্রতিনিধি নাসিম গাজী-কে বাগাছড়া গ্রামের বাড়িতে না পেয়ে তাদের কম্পিউটার-চেয়ার-টেবিল ভাংচুর করেছে।
ওইসব ঘটনার প্রেক্ষিতে ডুমুরিয়া সদরে শনিবার সকাল ১১টায় ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি’র সভাপতি কাজি আবদুল্লাহ’র সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় উ™ূ¢ত পরিস্থিতি আলোচনা করে সাংবাদিকদের ওপর ওইসব হামলা-ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। আর কর্মরত সাংবাদিকদের প্রতি দল-নিরোপেক্ষ ভূমিকা রাখার আহবান জানানো হয়। ওই সভায় বক্তব্যদেন, সাংবাদিক- অরুণ দেবনাথ, আবদুল লতিফ মোড়ল, মাহাবুবুর রহমান, সুব্রত ফৌজদার, এস.রফিকুল ইসলাম, সেলিম আবেদ, শেখ সিরাজুল ইসলাম, শেখ আবদুস সালাম, গাজী আবদুল কুদ্দুস, আশরাফুল আলম, সুমন ব্রক্ষ্ম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews