শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে লিফলেট বিতরণ করলেন শিক্ষার্থীরা

  • প্রকাশিত: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩৭৬ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি:: মোংলার মিঠাখালী বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষার্থীরা। ১১ আগস্ট রবিবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ লিফলেট বিতরণ করেন।

রবিবার বিকেল ৪টায় মিঠাখালী বাজারে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রূপসা কলেজের রাস্ট্র বিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্র আরাফাত আমীন দুর্জয়, ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিয়ারিং সাইন্স’র অনার্সের ছাত্র সাব্বির হাসান দীপ্ত, সরকারি সুন্দরবন কলেজের সমাজ বিজ্ঞানের অনার্সের ছাত্র পাবক, ছাত্রনেতা সজীব, আশিক, মারুফ, ইসমাইল, তুহিন, সাজ্জাদ, ইমরান, মোংলার ইসলামি একাডেমিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবীর হাসান রিক্ত প্রমূখ। এসব ছাত্র নেতাদের বাড়ি মোংলার চাঁদপাই ও মিঠাখালী গ্রামে লিফলেট বিতরণকালে ছাত্র নেতৃবৃন্দ বলেন অনেক রক্তের বিনিময়ে দেশে ছাত্রজনতার গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। দেশের মধ্যে হাসিনা রেজিমের সুবিধাভোগীরা গণঅভ্যুত্থানের সফলতাকে ধ্বংস করতে সচেষ্ট আছে। কোন ভাবেই ছাত্রজনতার এবিজয়কে নস্যাৎ হতে দেয়া যাবেনা। দ্রব্যমূল্য যাতে গরীব-মেহনতি মানুষসহ সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে তারজন্য সরকারকে সহযোগিতা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কাজ করবে। হাসিনামুক্ত বাংলাদেশ নামক রাস্ট্রটিকে সংস্কারের কাজে ড. ইউনুসের নেতৃত্বের সরকারকে সহযোগিতা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা প্রস্তুত আছে

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews