1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সন্ত্রাসী হামলায় সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হাদির ওপর হামলাকারী জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত-রিজভী রাখাইনের হাসপাতালে মিয়ানমার সামরিক বাহিনীর হামলা, নিহত ৩৩ হাদির কিডনির কার্যক্ষমতা ফিরলেও শারীরিক অবস্থা আশঙ্কাজনক-মেডিকেল বোর্ড হাদির ওপর হামলাকারীর শেকড় উপড়ে ফেলা হবে-অ্যাটর্নি জেনারেল ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রধান উপদেষ্টার কাছে সর্বাত্মক ঐক্যের প্রতিশ্রুতি ৩ দলের হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, উন্নত চিকিৎসার আশ্বাস ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে চিতলমারীতে দু’পক্ষের মারামারিতে আহত-৫, জায়গা দখলের অভিযোগ বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পাইকগাছায় উপজেলা ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় উপজেলা পর্যায়ে ভ্যালিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কৃষকের জীবন-মান উন্নয়নের লক্ষ্যে বিসিআর এল প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিসিআরএল প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রোমিজ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ । উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, অতিরিক্ত কৃষি অফিসার বিজয় হালদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা সহ গণমাধ্যম ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট