1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ

  • প্রকাশিত: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশকে পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি (জেএনসি) নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।

রোববার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সভায় জাতীয় নাগরিক কমিটির ৫৫ সদস্যের নাম ঘোষণা করা হয়।

কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন ও মুখপাত্র হয়েছেন সামান্তা শারমিন।

এই কমিটি ফ্যাসিবাদের মূল থেকে উচ্ছেদ করে দেশকে পুনরুদ্ধার করার জন্য জন-সংবেদনশীল নীতি প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে কাজ করবে উল্লেখ করে পাটোয়ারী তার বক্তৃতায় বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ স্বৈরাচার থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছে।

তিনি বলেন, এর আগেও এমন উত্থান ঘটেছে যা জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারেনি।
খুনিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, নতুন রাজনৈতিক প্লাটফর্মের পূর্বশর্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে সকল শহর, জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত করা হবে।

কমিটি শিগগিরই পর্যায়ক্রমে সারাদেশের জনসাধারণের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করবে বলেও জানান তিনি।

কমিটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অর্ন্তর্র্বতী সরকারের সঙ্গে সহযোগিতা বজায় রাখা, দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, বিভিন্ন পেশাজীবী এবং বিশেষজ্ঞদের নিয়ে সংলাপের আয়োজনসহ ৮টি প্রাথমিক কাজ ঘোষণা করেছে। কমিটি যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- আরিফুল ইসলাম আদীব, সাইফ মুস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরী, সারোয়ার তুষার, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়া, মো. প্রাঞ্জল কস্তা, মঈনুল ইসলাম তুহিন, আবদুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, সানজিদা রহমান তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক মৃ, সাগুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসনিম জারা, মোহাম্মদ মিরাজ মিয়া, মো. আজহার উদ্দিন অনিক, মো. মেজবাহ কামাল, আতাউল্লাহ, এসএম শাহরিয়ার, মঞ্জুর-আল-মতিন, প্রীতম দাস, তাসনুভা জাবিন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম ফকির, সালেহ উদ্দিন সিফাত, মুসফিক-উস-সালেহীন, তাহসিন রেজা, হাসান আলী খান, মোহাম্মদ আবদুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, আতিক মুজাহিদ, তানজিল মাহমুদ, আবদুল্লাহ আল মামুন ফয়সাল, মোহাম্মদ ফরহাদ আলম ভূঁইয়া, এসএম সুজা, মো. আরিফুর রহমান, কানেতা-ইয়া-লাম-লাম, সৈয়দ আক্তার, স্বর্ণা আক্তার, সালমান মোহাম্মদ মুক্তাদির ও আকরাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট