1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
টানা ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য লখনৌয়ে অপারেশন থিয়েটারে নারী রোগীকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার শিশু রামিসা হত্যা,ডিএনএ টেস্টের রিপোর্ট হস্তান্তর বন্ধ কারখানা চালুর লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দেশীয় প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির টেস্ট ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় চিংড়ি চাষিদের মাঝে পিএইচপি মিটার ও অ্যামোনিয়া কিট বিতরণ বেনাপোল সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক পাইকগাছায় জালনোট প্রতিরোধে সচেতনতামূলক ওয়ার্কশপ শার্শায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার র‌্যাবের কাছ থেকে আসামী ছিনিয়ে নিলো জনতা, দাকোপে ঘের দখলের বিরোধে আহত-৫

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র গোলাসহ ডাকাত আটক

  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার লেমশীখাল ও আলী আকবর ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে ২টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে।

আটক ডাকাত সদস্যের নাম মো. শাহরিয়ার (৩৪)। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নয়াগোনা গ্রামের আবু তালেব এর ছেলে।

১১ সেপ্টেম্বর বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল হক।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যে, কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল এলাকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর বুধবার রাত ১টা হতে ৪টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া এর একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিয়নস্থ নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুইটি বিশেষ পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ডাকাতির কাজে ব্যবহৃত ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড গোলা, ৭টি চাকু, ৬টি চাপাতি, ২১টি মেমোরী কার্ড, ৩টি সিম কার্ড, ৩টি মোবাইল ফোন, ৪টি কম্পাস ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ সক্রিয় ডাকাত সদস্য শাহরিয়ার (৩৪) কে আটক করা হয়।

পরবর্তীতে ডাকাতি কাজে ব্যবহৃত জব্দ করা মালামালসহ আটক ডাকাত সদস্যকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট